অনলাইনে ৫ থেকে ১৬ বছর বয়সী শিশু-কিশোরদের সঠিক ও নিরাপদ পদচারণার লক্ষ্যে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতার উন্নয়নে পরিকল্পিত পাঠক্রমই হচ্ছে ডিজিওয়ার্ল্ড।
অনলাইন কুইজ, নানা চ্যালেঞ্জে সমন্বিত ডিজিটাল লাইব্রেরি ও ওয়ার্কশিট ডাউনলোড সুবিধাসহ শিশু-কিশোরদের বয়স, অভিজ্ঞতা ও সক্ষমতা অনুযায়ী বিভিন্ন লেভেল পার হয়ে নিজেদের অবস্থান খুঁজে নেয়ার ও পর্যায়ক্রমে উন্নয়নের উপভোগ্য উপায় হচ্ছে ডিজিওয়ার্ল্ড। প্রতি লেভেলেই সার্টিফিকেট দেয়ার মাধ্যমে শিশু-কিশোরদের অর্জনের স্বীকৃতি দেয়া হবে যাতে তারা তাদের নতুন শেখা উপলব্ধিগুলো তুলে ধরতে পারে এবং নিজেদের সাফল্য বুঝতে পারে।
খেলার ছলে শেখার ক্ষেত্রে উক্ত পাঠক্রমের অন্তর্ভুক্ত সহায়তামূলক নির্দেশিকা অভিভাবক, যত্নকারী, শিক্ষক এমনকি সন্তানদের ইন্টারনেট সম্পর্কে জানতে সহায়তা করার পাশাপাশি ডিজিটাল মাধ্যমে শিশুদের বোধগম্যতা ও সহনশীল হতে ভূমিকা রাখবে।
ডিজিওয়ার্ল্ডের পাঠক্রম সম্পন্ন করার মাধ্যমে আপনার সন্তান যা যা করতে পারবে:
- ডিজিটাল বিশ্ব নিয়ে তাদের উপলব্ধির উন্নতি ঘটবে
- দায়িত্বশীলতার সাথে অনলাইন বা ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে ইতিবাচক আচরণ সম্পর্কে তারা জানতে পারবে
- অনলাইন ঝুঁকি, নেতিবাচক ব্যবহার, বিদ্বেষমূলক বক্তব্য ও মিথ্যা সংবাদ যাচাই করতে পারবে
- অস্বাভাবিক পরিস্থিতি মোকাবেলায় কোন অবস্থায় সাহায্য চাইতে হবে এবং কীভাবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে হবে তা জানতে পারবে
